স্ট্রিম ডেস্ক

ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সকাল থেকে গত ২৪ ঘণ্টায় এই নিহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনি চিকিৎসকদের বরাতে এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পুরো গাজা দখলে ইসরায়েলের নতুন সিদ্ধান্তের পর শহরটিতে তাদের হামলার তীব্রতা বেড়েছে। আর এতে নতুন করে শুধু গাজা শহরেই ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে, শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের শেখ রাদওয়ান এলাকার একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১২ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্কুলটির উঠানে বেশ কয়েকজন ফিলিস্তিনি তাঁবু পেতে আশ্রয় খুঁজছিলেন। সেখানেই বিমান হামলা চালায় ইসরায়েল।
স্কুলে বিমান হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আল জাজিরা বলছে তারা ভিডিওটি যাছাই করেছে। ভিডিওটিতে দেখা যায়, শেখ রাদওয়ানের একটি ভবনের ওপর দিয়ে ইসরায়েলি কোয়াডকপ্টার যাচ্ছে। আর গভীর উদ্বেগ নিয়ে সেটি দেখছেন এলাকাটির বাসিন্দারা। এরপরই কোয়াডকপ্টারটি থেকে স্কুল ভবনে বিস্ফোরক ফেলা হয়। পরে বিস্ফোরক ফেলা ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
এদিকে, আল-আহলি হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গাজা শহরের তুফায় ইসরায়েলি সেনারা আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ছাড়া গাজা শহরের আশপাশ এলাকায় ইসরায়েলি বিমান ও স্থল অভিযানে আরও ১৫ ফিলিস্তিনি নিহত হয়।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়েছিলেন যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্ত হামাস মেনে না নিলে গাজার বৃহত্তম শহরটি ধ্বংস করে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬২ হাজার ২৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ৫৭ হাজার ৩৬৫ জন ফিলিস্তিনি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে