
আরব সাগরে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে আটকে পড়া একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজের ক্রুদের উদ্ধার করেছে পাকিস্তান। এ সময় খাদ্য, চিকিৎসা ও জরুরি প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। খবর এনডিটিভি
রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘এমভি গৌতম’ নামের জাহাজটি ওমান থেকে ভারতে যাওয়ার পথে প্রযুক্তিগত সমস্যায় আটকে পড়ে। পরে জাহাজটি মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টারে যোগাযোগ করলে তারা ইসলামাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চায়।
এর প্রেক্ষিতে পাকিস্তান নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। জাহাজে ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাগরিক ছিলেন। তাদের সহায়তায় ‘পিএমএসএস কাশ্মীর’ নামের একটি জাহাজ পাঠানো হয়।
এক বিবৃতিতে পাকিস্তান জানায়, জাহাজটির ক্রুদের খাদ্য, চিকিৎসা সহায়তা এবং কারিগরি সহায়তা দিয়ে পরিস্থিতি স্থিতিশীল করা হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিও (পিএমএসএ) অংশ নেয়।
এদিকে, গালফ টাইমস সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের জাহাজটির ক্রুদের সহায়তা করতে দেখা যায়।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার রাত ১১টা ২২ মিনিটে গান্ধীনগরে ভারতীয় কোস্ট গার্ডের আঞ্চলিক সদর দপ্তর এমভি গৌতমের বিষয়ে প্রথম তথ্য পায়। জানা গেছে, রোববার জেনারেটর বিকল হয়ে জাহাজটিতে সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাট ঘটে। তখন জাহাজটি পাকিস্তানের সার্চ অ্যান্ড রেসকিউ অঞ্চলের মধ্যে অবস্থান করছিল।
গত মাসেও উত্তর আরব সাগরে বিপদসংকেত পাওয়ার পর একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ জন ক্রুকে উদ্ধার করার দাবি করেছিল পাকিস্তান।
সূত্র জানায়, পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির কারিগরি দল জাহাজটিতে উঠে পরীক্ষা করে। তারা প্রধান জেনারেটরটি মেরামতের অযোগ্য বলে জানায়।
.png)

ভারতে পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির রাস্তায় নেমে অনশন-বিক্ষোভের পর শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরেছে জেন-জিরা। জেনজিদের ওই আন্দোলনে নেতৃত্বে ছিল ভারতের প্রচলিত ব্যবস্থাকে ব্যঙ্গ করে গড়ে ওঠা সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
৯ মিনিট আগে
ইরান যুদ্ধ ও বৈশ্বিক শোধনাগার সংকটের প্রভাবে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে।আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে গ্যালনপ্রতি ডিজেলের দাম রেকর্ড ৫ ডলার ৮৫ সেন্টে পৌঁছেছে।
২ ঘণ্টা আগে
নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেলে ৯ দিন আটকে থাকার পর মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহারজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সেনা কর্মকর্তাদের কাছে ভয়াল সেই মুহূর্তের বর্ণনা দিয়ে ৩০ বছর বয়সী সঞ্জয় সাহ বলেন, ‘অন্যদের বাঁচাতে গিয়ে আমি সময়মতো বের হতে পারিনি।
৩ ঘণ্টা আগে
নেপাল-তিব্বতে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তাঁদের উদ্ধার করে নেপালের সেনাবাহিনী ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল।
৫ ঘণ্টা আগে