স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পুলিশের কমিশনার স্ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগের দিনের পারিবারিক বিরোধ সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। এসময় তাদের লক্ষ্য করে ওই বন্দুকধারী গুলি ছুঁড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত হন।
ঘটনার পর গুরুতর আহত পুলিশের এক সদস্যকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলের পাশের একটি স্কুলে গিয়ে আশ্রয় নেন। পরে কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়নি।
এদিকে, কমিশনার প্যারিস বলেছেন, এই ঘটনার বিস্তারিত জানাবে না পুলিশ। কারণ এই নিয়ে তদন্ত চলছে। অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পেনসিলভানিয়া গভর্নর জশ শাপিরো বুধবার বিকেলে ঘটনাস্থলে যান এবং নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করেন।
শাপিরো বলেন, দেশের সেবাকারী এই তিনজন নিহতের ঘটনায় আমরা শোকাহত। এই ধরনের নৃশংসতা কোনোভাবেই কাম্য নয়। সমাজ হিসেবে আমাদের আরও ভালো থাকা দরকার।
এসময় শাপিরো নিহত তিন কর্মকর্তার সম্মানে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে