স্ট্রিম ডেস্ক

ফিলিস্তিনের গাজা শহরের ৪০ শতাংশ দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক এক মুখপাত্রের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফিই ডেফরিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা ক্রমাগত হামাসের অবকাঠামো ধ্বংস করে চলছি। আজকে আমরা গাজা শহরের জেইতুন ও শেখ রাদওয়ানের আশপাশের ৪০ শতাংশ ভূখণ্ড দখলে নিয়েছি। সামনের দিনগুলোতে আমরা আরও এগিয়ে যাবো এবং অভিযান আরও তীব্র করবো।
তিনি বলেন, আমরা সর্বত্র হামাসের পিছু ছুটবো। জিম্মি থাকা বাকিদের ফিরিয়ে আনা এবং হামাসের ভূমিকা শেষ হওয়ার পরই কেবল আমাদের মিশন শেষ হবে।
এদিকে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বোমাবর্ষণে নতুন করে আরও অনেক ফিলিস্তিনি গাজার বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। পুরো গাজা দখলে সর্বশেষ অভিযান শুরুর পর হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলের নির্দেশ অমান্য করেই ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছেন। এরই মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর এই মুখপাত্র গাজার ৪০ শতাংশ দখলের দাবি করেছেন।
এদিকে, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন করে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই গাজা শহরের বাসিন্দা। এর কারণ ইসরায়েলি বাহিনী গাজার বাইরের শহরতলির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত গাজা যুদ্ধে ৬৩ হাজার ৭৯৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ১৩১ শিশুসহ অনাহারে মারা গেছেন ৩৬৭ জন ফিলিস্তিনি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে