স্ট্রিম ডেস্ক

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস।
গতকাল শনিবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফের করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে সংগঠনটি এ কথা জানায়।
বিবৃতিতে হামাস জানিয়েছে, ফিলিস্তিনের জাতীয় অধিকার সম্পূর্ণরূপে পুনঃপ্রতিষ্ঠা না হলে তাঁদের সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে। যতদিন না জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও পুরোপুরি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হবে, ততদিন তারা অস্ত্র ত্যাগ করবে না।
শনিবার (২ আগস্ট) তেলআবিবে ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে বৈঠক করেছেন উইটকফ। এর এক দিন আগে (১ আগস্ট) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিদর্শন করেন তিনি।
অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে জনমতকে বিভ্রান্ত করার জন্য উইটকফের এ সফর দাবি করে হামাস বলেছে, এসব সাজানো নাটক।
বিবৃতিতে হামাস আরও জানিয়েছে, যাদের প্রয়োজন তাদের কাছে সাহায্য পৌঁছানোর সঙ্গে সঙ্গে এবং গাজার মানবিক সংকট ও দুর্ভিক্ষের অবসান ঘটলেই তাঁরা অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনায় ফিরে যেতে প্রস্তুত।
এই ঘোষণা এমন সময়ে এলো, যখন বেশ কয়েকটি আরব দেশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ এবং গাজা যুদ্ধের অবসানের জন্য হামাসকে অস্ত্র ও গাজার শাসন ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
গত মঙ্গলবার (২৯ জুলাই) যৌথভাবে সৌদি আরব ও ফ্রান্স আয়োজিত জাতিসংঘের এক সম্মেলনে স্বাক্ষরিত ঘোষণায় এই আহ্বান জানানো হয়। ২২ সদস্যের আরব লিগ, সমগ্র ইউরোপীয় ইউনিয়ন ও আরও ১৭টি দেশ এই ঘোষণায় সমর্থন জানিয়েছিল।
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা প্রতিশ্রুতি দিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
গত সপ্তাহে কাতারে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনায় থেকে অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরে আসে। যদিও মধ্যস্থতাকারীরা বলেছিলেন, চুক্তির ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের দোহায় আলোচনায় থাকা হামাসের প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজার খাদ্য সংকট সমাধান না হলে তারা আলোচনার টেবিলে ফিরবেন না।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে