স্ট্রিম ডেস্ক

ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিসর ‘উল্লেখযোগ্য কমানোর’ নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত ১০ দিনব্যাপী বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে এমন ঘোষণা দেন ট্রাম্প।
সোমবার (১৭ আগস্ট) ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এই মহড়াগুলো শুধু ব্যয়বহুলই নয়, বরং উত্তর কোরিয়ার প্রতি ভুল ও শত্রুতাপূর্ণ বার্তা পাঠায়। আমি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দেশটি এখন পর্যন্ত শ্রদ্ধাশীল রয়েছে।
ট্রাম্প জানান, ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে অনুরোধ জানানো হয়েছিল। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তা সরাসরি প্রত্যাখ্যান করেন।
ট্রাম্প আরও লেখেন, আগে সম্মত হওয়া এই মহড়ায় অংশ নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। তবে এ নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট নন।
২০১৭ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার সময় থেকেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়াকে ‘উসকানিমূলক ও ব্যয়বহুল’ আখ্যা দিয়ে বন্ধের চেষ্টা করছিলেন ট্রাম্প।
বাৎসরিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ যৌথ সামরিক মহড়া ১৭ থেকে ২৭ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় ১৮ হাজার সামরিক সদস্য অংশ নিচ্ছেন। ড্রোন মোকাবিলা, জিপিএস সংকেত আটকানো এবং সাইবার আক্রমণ প্রতিরোধের ওপর ভিত্তি করে এই মহড়া পরিচালনা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার মহড়া শুরু হয়েছে। তবে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে তারা কোনো কথা বলতে রাজি হয়নি। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট কার্যালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে উত্তর কোরিয়া এই মহড়াকে প্রতিবারই আক্রমণের প্রস্তুতি হিসেবে বর্ণনা করে আসছে। গত ৬ ও ১২ আগস্ট নিজেদের পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দলটি।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের '৩৮ নর্থ' প্রোগ্রামের প্রধান জেনি টাউন রয়টার্সকে বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত উত্তর কোরিয়ার সঙ্গে নতুন কূটনৈতিক সুযোগ তৈরির প্রচেষ্টা হতে পারে।
অতীতে ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং আনের সম্পর্কে বেশ ওঠানামা দেখা গেছে। ট্রাম্প কিমকে 'লিটল রকেট ম্যান' এবং কিম ট্রাম্পকে 'মানসিকভাবে বিকৃত' বলে গালি দিয়েছিলেন। যদিও এসবের ফলে উত্তর কোরিয়ার পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো পরিবর্তন আসেনি।
তথ্যসূত্র: রয়টার্স

.png)

ভারতের বিহারে লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে পদদলনে অন্তত ৭ পুণ্যার্থী নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে মানুষের ওপর পড়েছে—এমন গুজবে হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। লখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার সাংব
২ ঘণ্টা আগে
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৬ আগস্ট) ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ‘বড়, সাহসী, গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেন। ট্রাম্প লেখেন
৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার। মার্কিন সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আলোচনা এগিয়ে নিতে স্থানীয় সময় রোববার (১৬ আগস্ট) মিসরে এই বৈঠক হয়। এক ফিলিস্ত
৪ ঘণ্টা আগে
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সাম্প্রতিক দূরত্ব ঘোচাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথমবারের মতো ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে, সফরের বিষয়ে সিদ্ধান্ত জানানোর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লির কাছ থেকে স্পষ্ট ও দ্রুত পদক্ষেপ চায় ঢাকা। হাসিনা