স্ট্রিম ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার। মার্কিন সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আলোচনা এগিয়ে নিতে স্থানীয় সময় রোববার (১৬ আগস্ট) মিসরে এই বৈঠক হয়।
এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, গত বছরের ১০ অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর দুই পক্ষের মধ্যে এটিই প্রথম উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা। আলোচনায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর বিশেষ প্রতিনিধি নিকোলে ম্লাদেনভ এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার উপস্থিত ছিলেন। এ ছাড়া মধ্যস্থতাকারী দেশ মিসর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। বিভিন্ন সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, হামাসের অস্ত্র নিষ্ক্রিয়করণ, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজায় মানবিক সহায়তার পদক্ষেপ আলোচনায় প্রাধান্য পেয়েছে।
এর আগে গত জুলাইয়ে ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ গাজায় হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণ’-এর চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছিল। তবে গত সপ্তাহে ইসরায়েল ট্রাম্পের ১৫ পয়েন্টের ওই শান্তি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজাবিষয়ক বোর্ড অব পিসের ১৫ পয়েন্টের নথি প্রত্যাখ্যান করছি। হামাস প্রকৃত অর্থে সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল কোনো ধরনের সেনা প্রত্যাহার করবে না।’
রোববার যৌথ বিবৃতিতে ৮টি মুসলিম দেশ—মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, জর্ডান, তুরস্ক, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া—ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। দেশগুলো যৌথভাবে সতর্ক করে বলেছে, ইসরায়েলের একগুঁয়ে অবস্থান ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) কুশনার, ম্লাদেনভ এবং টনি ব্লেয়ার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নতুন করে বৈঠকে বসবেন।
গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরেও গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাণঘাতী হামলা থেমে থাকেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৭৩ হাজার ৩০০ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত ১ হাজার ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইউনিসেফ জানিয়েছে, গাজায় প্রতিদিন গড়ে একটি করে শিশু নিহত হচ্ছে।

.png)

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৬ আগস্ট) ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ‘বড়, সাহসী, গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেন। ট্রাম্প লেখেন
১ ঘণ্টা আগে
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সাম্প্রতিক দূরত্ব ঘোচাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথমবারের মতো ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে, সফরের বিষয়ে সিদ্ধান্ত জানানোর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লির কাছ থেকে স্পষ্ট ও দ্রুত পদক্ষেপ চায় ঢাকা। হাসিনা
১০ ঘণ্টা আগে
কোনো মার্কিন সেনা সদস্যকে হত্যা বা আটক করে ইরানের কাছে হস্তান্তর করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই কাজ কোনো নারী করলে ঘোষণার দ্বিগুণ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।
১২ ঘণ্টা আগে
রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে রোববার (১৬ আগস্ট) বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দাবি, রাতভর চালানো এ হামলায় ৮০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।