স্ট্রিম ডেস্ক

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৬ আগস্ট) ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ‘বড়, সাহসী, গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেন।
ট্রাম্প লেখেন, ‘সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান “মক্কা প্রতিরক্ষা চুক্তি” সই করায় আমি আনন্দিত। এই চুক্তি দেখায় কীভাবে মধ্যপ্রাচ্য একসূত্রে গাঁথা হচ্ছে। দেশগুলো অবশেষে আরও অর্থবহ উপায়ে নিজেদের রক্ষা করতে পারবে।’
গত ৭ আগস্ট (শুক্রবার) পবিত্র মক্কা নগরীতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে এই ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেন। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন এই তিন মিত্র ন্যাটোর আদলে নিজেদের নিরাপত্তা সম্পর্ককে যৌথ প্রতিরক্ষা জোটে রূপান্তর করল।
চুক্তির মূল শর্ত অনুযায়ী, এখন থেকে এই তিন দেশের কেউ আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে।
এই চুক্তি কেবল তিন দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর পরিধি আরও বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। রোববার (১৬ আগস্ট) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানান, চুক্তিটি উন্মুক্ত রাখা হয়েছে এবং ভবিষ্যতে এতে মিসরের যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
ন্যাটোর রূপরেখার আদলে গঠিত এই প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

.png)

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার। মার্কিন সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আলোচনা এগিয়ে নিতে স্থানীয় সময় রোববার (১৬ আগস্ট) মিসরে এই বৈঠক হয়। এক ফিলিস্ত
১ ঘণ্টা আগে
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সাম্প্রতিক দূরত্ব ঘোচাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথমবারের মতো ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে, সফরের বিষয়ে সিদ্ধান্ত জানানোর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লির কাছ থেকে স্পষ্ট ও দ্রুত পদক্ষেপ চায় ঢাকা। হাসিনা
১০ ঘণ্টা আগে
কোনো মার্কিন সেনা সদস্যকে হত্যা বা আটক করে ইরানের কাছে হস্তান্তর করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই কাজ কোনো নারী করলে ঘোষণার দ্বিগুণ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।
১২ ঘণ্টা আগে
রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে রোববার (১৬ আগস্ট) বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দাবি, রাতভর চালানো এ হামলায় ৮০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।