স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ জন শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) পাঞ্জাব প্রদেশের কাহনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জরুরি সেবা সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, ঘটনার সময় অনেক শিশু ক্লাসে ছিল। হঠাৎ ক্লাসরুমের ছাদ ধসে পড়লে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ১৪ জন শিশু মারা গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে কি না তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে।
ফারুক আহমেদ আরও জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে প্রায় ১০ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ অপারেশন্স ফয়সাল কামরান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ভবনের নির্মাতা ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ভবনটির একটি অংশের নির্মাণকাজ এখনো চলছিল। ছাদ ধসে পড়ার সময় সেখানে শ্রমিকেরা কাজ করছিলেন।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আহত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

.png)
রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে প্রস্তুত মিয়ানমার। দেশটির সামরিক বাহিনী-সমর্থিত সরকার জানিয়েছে, বাংলাদেশে থাকা এসব রোহিঙ্গা পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বাসিন্দা ছিলেন।
৫ ঘণ্টা আগে
ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
১১ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
১৩ ঘণ্টা আগে