
ইসরায়েলের উগ্র ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টি তাদের নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরে শিশুদের জন্য একটি বই প্রকাশ করতে যাচ্ছে।
তরুণ ইসরায়েলিদের মধ্যে বেন-গভিরের সমর্থন বাড়ছে। এই তরুণদের লক্ষ্য করেই শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থীদের মধ্যে বইটি বিতরণের পরিকল্পনা করেছে দলটি।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিশুদের সহজে বোঝার মতো ভাষায় বইটি লেখা হয়েছে। বইটির নাম দেওয়া হয়েছে ‘দ্য মিনিস্টার হু ডিডন্ট স্টপ’। আগামী ১ সেপ্টেম্বর নেতানিয়ায় দলটির সম্মেলনে বইটির মোড়ক উন্মোচন করা হবে। ওই দিনই ইসরায়েলে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে।
বেন-গভিরের কার্যালয় বলেছে, শিশুদের জন্য বইটি প্রকাশে তারা গর্বিত। এর মাধ্যমে ইসরায়েলের শিশু ও সাধারণ মানুষকে জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে গত চার বছরে বেন-গভিরের অসাধারণ সাফল্যের কথা জানানো হবে।
সাম্প্রতিক বছরগুলোতে তরুণ ইহুদি ইসরায়েলিদের মধ্যে বেন-গভির ও দেশটির উগ্র ডানপন্থীদের জনপ্রিয়তা বেড়েছে। তাঁর সমাবেশে তরুণ সমর্থকেরা ফিলিস্তিনবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে একটি স্লোগান হলো, ‘তোমাদের গ্রাম পুড়িয়ে দেওয়া উচিত’। এই স্লোগানে ফিলিস্তিনি গ্রাম ধ্বংস এবং ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদের কথা বলা হয়।
ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, দেশটির ১৮ থেকে ২৪ বছর বয়সী ইহুদি তরুণদের ৭৩ শতাংশ নিজেদের ডানপন্থী মনে করেন। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি বেন-গভিরের মতো রাজনীতিকদের জন্য সমর্থন তৈরির সুযোগ করে দিচ্ছে।
তবে বেন-গভিরের ‘সাফল্যের’ তালিকায় আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টিও রয়েছে। মন্ত্রী হিসেবে তার কর্মকাণ্ডের কারণে অন্তত ১০টি দেশ তার প্রবেশের অনুমতি দেয়নি। শেনজেন এলাকার নিষেধাজ্ঞার কারণে ইউরোপের অনেক দেশেও তার যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে।
আন্তর্জাতিক অঙ্গনে বেন-গভিরের এই বিচ্ছিন্নতাকে অনেকে ইসরায়েলকে বৈশ্বিকভাবে কোণঠাসা হিসেবে দেখছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং অধিকৃত পশ্চিম তীরে তাদের নীতির কারণে দেশটি আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে।
বেন-গভির ইহুদি শ্রেষ্ঠত্ববাদী নেতা মেইর কাহানের অনুসারী। ইসরায়েলি আদালতে তিনি বর্ণবাদে উসকানি দেওয়া এবং একটি সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
আগস্টের শুরুতে গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বেন-গভির। তিনি ইসরায়েলি বাহিনীকে প্রতি রাতে গাজায় ‘৩০ বা ৪০’ জনকে হত্যা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, গাজার কিছু মানুষ বেঁচে থাকার যোগ্য নয় এবং মানুষও নয়।
বেন-গভিরের আরেকটি বিতর্কিত পদক্ষেপ হলো ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের কঠোর নির্যাতন করা। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব নীতির কারণে বন্দীদের অনাহার ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।
কারাগারে বন্দীদের খাবার কমানোর নির্দেশও ব্যক্তিগতভাবে দিয়েছেন বেন-গভির। তিনি প্রকাশ্যেই বলেছেন, আমার অন্যতম প্রধান লক্ষ্য হলো বন্দীদের অবস্থা আরও খারাপ করা।
সূত্র: মিডল ইস্ট আই
.png)

নেপালের প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত-বাংলাদেশে রপ্তানি করে দেশটি বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা আয় করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, জলবিদ্যুৎ নিয়ে শঙ্কায় পড়েছে নেপাল।
৩ ঘণ্টা আগে
হামাস সদস্যদের সঙ্গে কথিত ‘মেলামেশার’ অভিযোগে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ৩/৪ মিনিটের কথাবার্তা হওয়ায় ত্রাণকর্মীদেরকে ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত করেছিল তারা।
৩ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
৫ ঘণ্টা আগে
পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
১১ ঘণ্টা আগে