স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার বারাদী সীমান্ত থেকে থেকে প্রায় কোটি টাকার চারটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির বারদী বিওপি’র পাঁচ কবর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটককৃত যুবক সমর হালদার (২৭) দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে। জব্দকৃত চারটি স্বর্ণের বারের ওজন ৪৫২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। আটক সেই যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং বাইসাইকেলও জব্দ করে বিজিবি।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাঁচ কবর এলাকায় গোপনে অবস্থান নেয়। ওই সময় সমর হালদার বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে বিজিবি তাঁকে থামানোর সংকেত দেন। কিন্তু তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ওই পাচারকারীকে ধাওয়া করে তাঁকে আটক করতে সক্ষম হয়।
পরে দুজন বেসামরিক সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি বাইসাইকেলও জব্দ করা হয় বলেও জানায় বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘উদ্ধারকৃত চারটি স্বর্ণের বার ও জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে চূড়ান্ত কোনো চুক্তি না হলেও কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, দুই দেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, তবে দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। খবর আলজাজিরার।
২০ মিনিট আগে
দীর্ঘ বৈঠকে সমঝোতায় পৌঁছাতে না পারলেও ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। খবর আলজাজিরার।
৩৮ মিনিট আগে
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার কথা জানানোর পরপরই পাকিস্তান ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দল। রোববার সকালে এয়ার ফোর্স টু বিমানে পাকিস্তানের ইসলামাবাদ থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন তারা। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
ইসরায়েলের রাজধানী তেল আবিবে শত শত মানুষ বিক্ষোভ করে বেনজামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এমন সময় এই বিক্ষোভ শুরু হয়েছে, যখন পাকিস্তানে এই যুদ্ধ বন্ধে বৈঠকে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ।
৩ ঘণ্টা আগে