স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার কথা জানানোর পরপরই পাকিস্তান ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দল। রোববার সকালে এয়ার ফোর্স টু বিমানে পাকিস্তানের ইসলামাবাদ থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন তারা। খবর বিবিসির।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন। এ সময় সিঁড়ি থেকে হাত নেড়ে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের বিদায় জানান।
পাকিস্তানের মধ্যস্থতায় ৩৯ দিন পর গত ৮ মার্চ দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চুক্তিতে পৌঁছাতে শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে ইসলামাবাদে আলোচনা শুরু করে দুই দেশ। তবে রোববার (১২ এপ্রিল) ভোর পর্যন্ত ২১ ঘণ্টায়ও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশের প্রতিনিধি দল।
পুরো বিষয় নিয়ে সকালে প্রেস ব্রিফিং করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ওই ব্রিফিংয়ের পরপরই পাকিস্তান ছাড়েন তারা।
সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েছি। তবে খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’
যুক্তরাষ্ট্র নমনীয় ও সৎ উদ্দেশ্য নিয়ে নিয়েই আলোচনায় যোগ দিয়েছিল দাবি করে ভ্যান্স বলেন, কিন্তু দুর্ভাগ্যবশত দু’পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তিনি বলেন, ‘আমরা এখানে একটি সাধারণ প্রস্তাব রেখে যাচ্ছি এবং এটিই আমাদের চূড়ান্ত ও সেরা প্রস্তাব। এখন দেখা যাক ইরানিরা তা গ্রহণ করে কিনা।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভ্যান্স বলেন, ‘আলোচনার ফলাফল যাই হোক না কেন, পাকিস্তানিরা অসাধারণ কাজ করেছে।’

.png)

নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার পর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ এলাকায় আটকা পড়েছেন শত শত শ্রমিক। তাঁদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। নেপাল ও তিব্বত মিলিয়ে ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫ জনে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন সামরিক হামলা ও নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাভিত্তিক সমাধান চায় ইরান। তবে দেশটির ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট করেছে তেহরান।
৮ ঘণ্টা আগে
রসুয়ায় ছোট ভাই প্রবীনকে রেখে গত মঙ্গলবার কাঠমান্ডু এসেছিলেন রাম বুধা। দুজনের কেউই ভাবেননি এই তাঁদের শেষ দেখা। পরের দিন ভোটেকোশি নদী অববাহিকায় আকস্মিক বন্যা আঘাত হানে। হাকুবেশির আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ২০ বছর বয়সী প্রবীন নিখোঁজ হন। সেই থেকে ভাইয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন রাম।
১৫ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। বেড়েছে নিখোঁজও। এতদিন তিন হাজার মানুষ নিখোঁজ বলা হলেও, নতুন করে সংখ্যাটি ৪ হাজার ২৪৭ বলেছে নেপোলের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে, চীনের তিব্বত অংশে ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন।
১৮ ঘণ্টা আগে