
যুদ্ধ শুরুর পরেও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তাঁদের দাবি, ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়েও ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলোর অবস্থান শনাক্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।
দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেখারচি বলেন, ইরান যুদ্ধের পুরো সময়জুড়েই ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন অব্যাহত রেখেছে। এমনকি সমঝোতা স্মারক কার্যকর থাকার সময়ও এ উৎপাদন বন্ধ হয়নি।
তিনি বলেন, উৎপাদিত ক্ষেপণাস্ত্র সরাসরি সামরিক অভিযানে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে নতুন ক্ষেপণাস্ত্র মজুত করা হচ্ছে।
তিনি দাবি করেন, ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়েও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রের অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।
ট্রাম্প প্রশাসন যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশা করেছিল, তার তুলনায় অনেক বেশি কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে ইরান। সিআইএর মে মাসের এক মূল্যায়ন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে ক্ষেপণাস্ত্র মজুতের প্রায় ৭০ শতাংশ এখনও ইরানের হাতে রয়েছে।
.png)

নেপালের প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত-বাংলাদেশে রপ্তানি করে দেশটি বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা আয় করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, জলবিদ্যুৎ নিয়ে শঙ্কায় পড়েছে নেপাল।
৩ ঘণ্টা আগে
হামাস সদস্যদের সঙ্গে কথিত ‘মেলামেশার’ অভিযোগে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ৩/৪ মিনিটের কথাবার্তা হওয়ায় ত্রাণকর্মীদেরকে ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত করেছিল তারা।
৩ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
৫ ঘণ্টা আগে
পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
১১ ঘণ্টা আগে