
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন নৌযান লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, খার্গ দ্বীপের কাছে ‘এম/টি ডাউনি’ ও জাস্কের কাছে ‘এম/টি স্টার্ক ১’ নামের দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া পারস্য উপসাগরের বাইরে ওমান উপসাগরে ‘এম/টি কাইলো’ নামের আরেকটি খালি তেলবাহী জাহাজকে একাধিক হামলা করে পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে সেন্টকম।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আপনারা আমাদের দুটি জাহাজে হামলা করলে আমরা আপনাদের তিনটি জাহাজ ধ্বংস করে আরও বড় অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেব।’
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির কর্মকর্তারা এ হামলার ‘শক্ত জবাব’ দেওয়ার কথা বলেছেন। তবে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছিল, খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কোনো হতাহত হয়নি বলে জানানো হয়।
ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ সাধারণত খার্গ দ্বীপ দিয়ে পরিচালিত হয়। স্যাটেলাইট ছবি ও জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, প্রায় ২০টি ইরানি তেলবাহী জাহাজ খার্গের কাছে নোঙর করে আছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগর মিলিয়ে ইরানের আরও ৫০টির বেশি তেলবাহী জাহাজ রয়েছে।
সূত্র: রয়টার্স
.png)

পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
৭ ঘণ্টা আগে
নেপালের আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ১১ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনী এবং দক্ষিণ কোরিয়ার একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে সংরক্ষিত স্বর্ণের একটি অংশ সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর আমেরিকায় থাকা প্রায় ৩১৩ টন স্বর্ণের মধ্যে ৮৬ টন লন্ডনে নেওয়া হয়েছে। সংকটের সময় দ্রুত ব্যবহারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে-109d84-256x144.webp)
নেপাল ও তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ১ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।
১৩ ঘণ্টা আগে