
চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে মানবিক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ১১ দলীয় ঐক্যকে সমর্থনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান।
শনিবার সন্ধ্যায় মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা।
সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা কি বিদ্যুৎ, গ্যাস, পানি, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক চান? এই সরকার কি এগুলো বাস্তবায়ন করবে বলে বিশ্বাস করেন? তাহলে তৈরি হন। চাঁদাবাজি আমরা বন্ধ করব ইনশা আল্লাহ। দুর্নীতি আমরা বন্ধ করব। মানবিক বাংলাদেশ গড়ব।’
১১ দল ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মিরসরাই পথসভা বিকেল চারটায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকাল ৫টা থেকে কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেন, চট্টগ্রাম উত্তর জেলা জামাতের আমির আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে মিরসরাই উপজেলা জামাতের আমির নুরুল কবিরের সঞ্চালনায় পথসভায় প্রথমেই বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন।
বক্তব্যে তিনি বলেন, ‘এখানে দেশটাকে ঠিক করার নিয়তে আসছেন। কিন্তু বাড়িতে গিয়ে যখন কারেন্ট থাকে না, ফ্যান যখন চলে না, আবার মিটারে যখন বেশি করে বিদ্যুৎ বিল উঠে তখন কি আর কেউ ভালো থাকতে পারেন? কারখানাগুলো বন্ধ হয়ে যাইতেছে, কারণ গ্যাস নাই। কত লোকসান হইতেছে, অথচ তারা বলছিল নির্বাচন দিয়ে তারা সব ঠিক করে দিবে। ঠিক হওয়া দূরের কথা নির্বাচন হওয়ার পরে এখন তারা দেশটাকে খেলাপি ঋণে ১ নাম্বারে পরিণত করেছে।’
জামায়েত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তার বক্তব্যে বলেন, ‘ক্ষমতাসীন দলকে বলতে চাই, ছয় মাস হয়েছে। অনেকে বলছেন। এই ছয় মাসে এত বড় কর্মসূচি কেন দেওয়া লাগল।’
সমাবেশে বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী বলেন, ‘ছাত্রদল যুবদল সন্ত্রাসী কার্যক্রম করছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলব, আমাদের ৯ দফা যে দাবি ছিল সেটা ১ দফায় রূপান্তর হয়েছিল। শেখ হাসিনা উঁকি মারে কিন্তু আসতে পারে না।’
খেলাফতে মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী, একটি নাগরিক সুবিধাসম্পন্ন রাষ্ট্র পরিণত করার জন্য ঐতিহাসিক এক কর্মসূচির সূচনা করেছি।

বিরোধী দল লংমার্চের নামে জাতীয় জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে নিজেদের রাজনৈতিক সফলতা-ব্যর্থতা পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
১ ঘণ্টা আগে-2021b7-256x144.webp)
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে সময় দেওয়া হলেও এখনো সংশোধন হতে দেখা যাচ্ছে না। এ সময় বেশিদিন দীর্ঘায়িত হবে না। অমানিশার অন্ধকার যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।
৫ ঘণ্টা আগে
জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ১৫০ টাকার লাঞ্চের গল্প এবং ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো কোনো সাফল্য নেই।
১৩ ঘণ্টা আগে
বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। তিনি বলেন, জনগণের দাবি পূরণে আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করেই ঘরে ফিরব।
১৪ ঘণ্টা আগে