স্ট্রিম ডেস্ক

যন্তর মন্তরে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। সরকার শর্ত না মানলে অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংকে লেখা এক চিঠিতে ওয়াংচুক ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে চলমান বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার স্পষ্ট আশ্বাস চান।
চিঠিতে তিনি বলেন, আন্দোলনকারী তরুণরা একটি সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে আওয়াজ তুলেছেন।
৫৯ বছর বয়সী ওয়াংচুক গত ২৮ জুন অনশনে বসেছেন। তিনি টানা তিন সপ্তাহ জন্তর মন্তরে বসে অনশন চালিয়ে যান। গত শনিবার পুলিশ তাঁকে জোর করে তুলে নিলেও অনশন ভাঙেননি।
বর্তমানে তিনি গুরগাঁওয়ের বেসরকারি মেদান্তা হাসপাতালে রয়েছেন। তাঁর অনশনের ২৫তম দিন চলছে। অবহেলার অভিযোগে দুই দিন আগে সফদরজং হাসপাতাল থেকে তাঁকে সেখানে স্থানান্তর করা হয়।
চিঠিতে ওয়াংচুক হাসপাতালে এসে তাঁর সঙ্গে দেখা করার জন্য নাড্ডা ও জিতেন্দ্র সিংকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দুই মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত করতে সংসদে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে আলোচনা এবং শিক্ষা মন্ত্রীর পদত্যাগ বিবেচনায় নেওয়া হবে।
ওয়াংচুকের দাবি, পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ থাকলেও সোমবারের সংসদ অভিমুখে মিছিল ছিল ‘অত্যন্ত শান্তিপূর্ণ’।
তিনি আরও জানান, গত কয়েক ঘণ্টায় প্রায় ৬৫ জন সংসদ সদস্য তাঁকে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও শিক্ষাক্ষেত্রে নিজের কাজে ফিরে যেতে চান। তবে আন্দোলনে থাকা তরুণদের স্বার্থ বিসর্জন দিয়ে তা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।
ওয়াংচুক বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না— সরকার যদি এমন নিশ্চয়তা দেয়, তাহলে তিনি এই বিশ্বাস নিয়ে অনশন শেষ করবেন। একই সঙ্গে তিনি আশা করেন, আন্দোলন দমনে পুলিশ আর বলপ্রয়োগ করবে না।
এর আগে লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ওয়াংচুক। গত বছর একটি বিক্ষোভে চারজন নিহত হওয়ায় তাঁকে প্রায় ছয় মাস আটক রাখা হয়েছিল।

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব। এর মাধ্যমে দেশটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পাবে। বুধবার (২২ জুলাই) চুক্তিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস।
৪ ঘণ্টা আগে
সরকারের আলোচনার প্রস্তাব নাকচ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একইসঙ্গে তারা দাবি আদায়ের আগ পর্যন্ত দিল্লির যন্তর মন্তর থেকে সরবে না বলে সাফ জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
সিকিমে তিস্তা নদীর ওপর নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে বিস্ফোরণে অন্তত ১২ শ্রমিক নিহত হয়েছেন। টানেলের ভেতরে এখনো আটকা পড়েছেন কমপক্ষে ১৩ জন।
৫ ঘণ্টা আগে
ইরান ‘অর্থবহ’ পারমাণবিক আলোচনায় রাজি না হওয়া পর্যন্ত কোনো বৈঠকে আগ্রহী নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসঙ্গে তিনি সতর্ক করেছেন, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকার পারমাণবিক স্থাপনায় খুব শিগ্গিরই ‘ব্যাপক হামলা’ চালানো হবে।
৬ ঘণ্টা আগে