নেপাল বন্যা/ ১১ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক উদ্ধার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে উদ্ধার চীনা নাগরিক। সংগৃহীত ছবি
আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে উদ্ধার চীনা নাগরিক। সংগৃহীত ছবি

নেপালের আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ১১ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনী এবং দক্ষিণ কোরিয়ার একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। চিকিৎসা ও পরিচর্যার জন্য তাঁকে নুয়াকোটের ত্রিশূলির মাইথিলি ব্যারেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

নেপাল প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার ত্রিশূলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ৯ দিন আটকে থাকা মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহারজনকে উদ্ধার করা হয়েছিল।

উদ্ধারকারী দলগুলো এ পর্যন্ত ১৩ হাজার ৯৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে প্রতিদিনই উদ্ধার হচ্ছে মরদেহ। বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে এবং এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

শনিবার নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৩৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালে এখনো ৪ হাজার ৮৮৬ জন নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির তিব্বত অংশে মৃতের সংখ্যা বেড়ে ৩১ দাঁড়িয়েছে এবং সেখানে ৫৩১ জন নিখোঁজ রয়েছেন।

নেপালে নিখোঁজদের মধ্যে বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের ৬৩৯ কর্মী, ৫৮৩ বিদেশি নাগরিক, বিদেশি পর্যটকদের সঙ্গে থাকা ১৬৪ নেপালি এবং সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের ৮৩ সদস্য রয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত