লংমার্চের নামে জ্বালানি অপচয় ও জনদুর্ভোগ না সৃষ্টির আহ্বান ইশরাকের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুষ্টিয়া

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিরোধী দল লংমার্চের নামে জাতীয় জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে নিজেদের রাজনৈতিক সফলতা-ব্যর্থতা পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, চলমান জ্বালানি সংকটের মধ্যে লংমার্চে প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল পোড়ানোর যে তথ্য আসছে, তা কেবল জাতীয় সম্পদের অপচয়ই বাড়াবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসা থানা পরিদর্শন ও গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বিরোধী দল প্রথমে বলেছিল জ্বালানি সংকটের কারণে লংমার্চ করবে, অথচ এই কর্মসূচিতেই বিপুল পরিমাণ জ্বালানি পোড়ানো হচ্ছে। পরবর্তীতে তারা দাবি তুলল গণরায় বাস্তবায়নের। একদিকে তারা সংবিধান সংশোধনী কমিটির আহ্বানে সাড়া না দিয়ে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে, অন্যদিকে লংমার্চের নামে জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশিত সংস্কার সংবিধান সংশোধনের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে। আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কারের পক্ষে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত