স্ট্রিম ডেস্ক

গাজা শহর ও এর উপকণ্ঠে ইসরায়েলি বোমাবর্ষণ আরও জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলা ও কামানের গোলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) গাজার বাসিন্দারা বলছেন, হামাসের সর্বশেষ বড় ঘাঁটি দখলে নেওয়ার ঘোষণার অংশ হিসেবে রাতভর ইসরায়েলী বাহিনী গাজা ও এর উপকণ্ঠে বোমাবর্ষণ করেছেন। খবর আরব নিউজের।
এদিকে, নতুন করে পুরো গাজা দখলে প্রস্তাব অনুমোদনের পর রিজার্ভে থাকা প্রায় ৬০ হাজার সেনাকে মাঠে নামিয়েছে ইসরায়েল। এতে করে ইতিমধ্যে মানবিক সংকট দেখা দেওয়া গাজা উপত্যকার পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক প্রধান আয়াল জামিল সেনাদের উদ্দেশে বলেছেন, গাজা শহরে অভিযানে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের সেনারা গাজা উপত্যকায় অভিযান চালাচ্ছে। পরে আরও সেনা এতে যোগ দেবে।
ইসরায়েলের পরিকল্পনা হলো তাদের অভিযান আরও তীব্র করা এবং পুরো গাজা দখলে নেওয়া। তাদের এই পরিকল্পনার পর দেশের অভ্যন্তরে বিরোধীরা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বয়ে যায়। বৃহস্পতিবার রেড ক্রস এই নিন্দায় যোগ দিয়ে ইসরায়েলের নতুন পদক্ষেপকে ‘অসহনীয়’ আখ্যা দিয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬২ হাজার ১৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ৫৭ হাজার ১১৪ জন ফিলিস্তিনি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
২ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে