স্ট্রিম ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌর একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে আলিগঞ্জের পুরানিয়া এলাকায় একটি বহুতল ভবনে এই দুর্ঘটনা ঘটে।
উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, নিহতদের সবার বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখনো ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বহুতল ভবনের ভেতরে কোচিং সেন্টারটিতে প্রথমে আগুন লাগে এবং দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে অবস্থিত একটি পশুর দোকানও (পেট শপ) আগুনে ভস্মীভূত হয়েছে, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে বেশ কিছু বিড়াল জীবিত উদ্ধার করেছেন।
উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের সঙ্গে ৬টি অ্যাম্বুলেন্স নিয়োজিত রয়েছে।
তিনি আরও বলেন, ‘আহতদের চিকিৎসা ও সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিজে দুর্ঘটনাস্থলের দিকে যাচ্ছি।’
তথ্যসূত্র: দ্য স্টেটসম্যান

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে