স্ট্রিম ডেস্ক

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক লাজলো ক্রাজনাহোরকাই। বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইডেনের রাজধানী স্টকহোমের সুইডিশ অ্যাকাডেমিতে তাঁর নাম ঘোষণা করা হয়।
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান এ পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করার কারণ হিসেবে নোবেল কমিটি বলেছে, ‘বিপর্যয় ও বিভীষিকার মাঝেও শিল্পের শক্তিকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার জন্য তাঁর গভীর ও দূরদর্শী সৃষ্টিকর্মের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে।’
লাজলো ক্রাজনাহোরকাই একজন মধ্য ইউরোপীয় ঐতিহ্যের মহাকাব্যিক লেখক। তাঁর লেখনির ধারা কাফকা থেকে টমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত ঐতিহ্যের অংশ, যেখানে অযৌক্তিকতা ও উদ্ভট বাস্তবতার প্রাধান্য রয়েছে। তবে তাঁর সৃষ্টিশীলতা শুধু এই এক ধারায় সীমিত নয়। তিনি পূর্বের দর্শন থেকেও প্রেরণা নেন, যার ফলে তাঁর লেখায় একটি চিন্তাশীল ও সূক্ষ্মভাবে পরিমিত সুর দেখা যায়।
১৯৫৪ সালে রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে তাঁর জন্ম। এরকম একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলই লাজলো ক্রাজনাহোরকাইয়ের প্রথম উপন্যাস ‘সাতানটাঙ্গোর’ (১৯৮৫ সালে প্রথম প্রকাশিত) প্রেক্ষাপট। এই উপন্যাসটি হাঙ্গেরির সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছে। এই লেখকের সবচেয়ে বড় সাহিত্যকর্ম হিসেবে পরিচিতি পেয়েছে এই উপন্যাস।
লাজলো ক্রাজনাহোরকাই তার ডিস্টোপিয়ান ও বিষণ্ণতাময় উপন্যাসগুলোর জন্য খ্যাত। তার আরেকটি উল্লেখযোগ্য কাজ ‘দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স’। এগুলো পরবর্তীতে চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এবং ২০১৯ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচারও জিতেন।
তিনি নোবেল পাওয়া দ্বিতীয় হাঙ্গেরীয় লেখক। এর আগে ২০০২ সালে ইমরে কেরতেজ এই সম্মান পান।
নোবেল পুরস্কার কমিটি ১৯০১ সাল থেকে সাহিত্যে পুরস্কার দিয়ে আসছে। এখন পর্যন্ত ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কার পেয়েছেন ১২১ জন সাহিত্যিক। এদের বেশিরভাগই পুরুষ সাহিত্যিক। এ পর্যন্ত মাত্র ১৮ জন নারী সাহিত্যে নোবেল পেয়েছেন।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে