স্ট্রিম ডেস্ক

রহস্য-রোমাঞ্চ ধারার জনপ্রিয় ঔপন্যাসিক আগাথা ক্রিস্টির জীবনের একটা বড় সময় কেটেছে ইরাকে। রাজধানী বাগদাদের টাইগ্রিস নদীর তীরে মনোরোম একটি বাড়িতে থাকতেন ‘কুইন অব ক্রাইম’ নামে পরিচিত এই লেখিকা। সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী সেই বাড়িটির এখন জরাজীর্ণ অবস্থা। বাগদাদের করাদাত মারিয়াম জেলায় অবস্থিত পুরোনো বাড়িটির দেয়ালে ঝুলছে সতর্কবার্তা।
মেরামত না করলে যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে বাড়িটি। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ভেঙে পড়ার ঝুঁকি নিয়েও বাগদাদে আগাথা ক্রিস্টির স্মৃতিবিজড়িত এই বাড়িটি এখনো ওই অঞ্চলের গভীর ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে।
ইরাকি ইতিহাসবিদ আদিল আরদাভি আনাদোলুকে জানিয়েছে, আগাথা ক্রিস্টি প্রায় ১৩ বছর ইরাকে বসবাস করেছিলেন। আরদাভি বলেন, ‘তাঁর স্বামী ছিলেন প্রাচীন নিদর্শন বিশারদ। এখানে যেসব নিদর্শন তিনি আবিষ্কার করেন তার অনেকগুলোই এখন জাদুঘরে রাখা আছে। আগাথা ক্রিস্টি ছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী নারী। ইরাক থেকে আশেপাশের দেশগুলোতেও ভ্রমণ করেছেন তিনি।’

আদিল আরদাভি আরও বলেন, আগাথা ক্রিস্টি বাগদাদে এসে টাইগ্রিস নদীর তীরে পুরোনো বাগদাদীয় স্থাপত্যধারায় নির্মিত এই বাড়িটিকে বেছে নেন। তাঁর ধারণা, ওই বাড়ি থেকে নদীর দৃশ্য আগাথা ক্রিস্টিকে তাঁর খ্যাতনামা সব লেখালেখিতে অনুপ্রাণিত যুগিয়েছিল।
আরদাভির মতে, বাড়িটিতে আগাথা ক্রিস্টি থাকার আগে লোকদের বলাবলি করতে শোনা যেতো, সেখানে ইরাকের রাজা ফয়সাল প্রথমের (শাসনকাল: ১৯২১–১৯৩৩) ভাই আলি ওই বাড়িতে বসবাস করতেন।
আরদাভি বলেন, ‘আগাথা ক্রিস্টির বাগদাদ নিয়ে বহু লেখা ও উপন্যাস রয়েছে। তাঁর বিখ্যাত উপন্যাস “মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস”-এর একটা বড় অংশেও বাগদাদ রয়েছে। বাগদাদে তখন একটি রেল চলতো, সরাসরি তুরস্ক ও ইউরোপে যেতে পারত মানুষ। আগাথা ক্রিস্টি ইরাকিদের খুব ভালোবাসতেন। কারণ, তিনি দীর্ঘ সময় বাগদাদে ছিলেন এবং ইরাকের একজন বন্ধু হয়ে ওঠেছিলেন।’
ক্রিস্টির বসবাস করা বাড়িটি এখন ধ্বংসপ্রায়। এরপরও ব্রিটিশ দূতাবাস এবং ইরাকি কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ এটিকে একটি জাদুঘরে রূপান্তর করতে পারে বলে মত দেন আরদাভি।
পুরোনো বইয়ের বিপণনের জন্য বিখ্যাত বাগদাদের মুতানাব্বি স্ট্রিটের একজন বই বিক্রেতা হামজা আবু সালিও জানান, ইরাকিদের মধ্যে আগাথা ক্রিস্টির উপন্যাসের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। তাঁর বইগুলো সব সময়ই সবচেয়ে বেশি খোঁজ করা বইয়ের তালিকায় থাকে।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে