
বাহরাইনের মুহাররাক এলাকায় যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। কুয়েতের ক্যাম্প আরিফজানে যুক্তরাষ্ট্রের ‘হিমার্স’ (মাল্টিপল রকেট লঞ্চার) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে বাহিনীটি। খবর আলজাজিরার।
মঙ্গলবার (২১ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে ইরানের সেনাবাহিনী এসব তথ্য জানায়। এতে জানানো হয়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে ‘থান্ডার’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়।
আইআরজিসি জানায়, বাহরাইনের আল-রিফা এলাকায় সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়। পরবর্তী সামরিক অভিযানের পথ সুগম করতে ওই হামলা চালানো হয়।
আইআরজিসি আরেক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের ‘অনিরাপদ রুট’ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের আগুন লেগেছে। পরে উদ্ধারকারী দল ট্যাংকার দুটির নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়।
জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোকে নাবিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘ভুয়া তথ্যের’ ওপর আস্থা না রাখতে এবং তারা যেসব নৌপথকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে, সেগুলো এড়িয়ে চলতে।
বিবৃতিতে আরও বলা হয়, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। সেক্ষেত্রে এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল, গ্যাস, এমনকি এক প্যাকেট রাসায়নিক সারও রপ্তানি করা হবে না।
.png)

ভারতে পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির রাস্তায় নেমে অনশন-বিক্ষোভের পর শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরেছে জেন-জিরা। জেনজিদের ওই আন্দোলনে নেতৃত্বে ছিল ভারতের প্রচলিত ব্যবস্থাকে ব্যঙ্গ করে গড়ে ওঠা সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
৯ মিনিট আগে
ইরান যুদ্ধ ও বৈশ্বিক শোধনাগার সংকটের প্রভাবে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে।আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে গ্যালনপ্রতি ডিজেলের দাম রেকর্ড ৫ ডলার ৮৫ সেন্টে পৌঁছেছে।
২ ঘণ্টা আগে
নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেলে ৯ দিন আটকে থাকার পর মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহারজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সেনা কর্মকর্তাদের কাছে ভয়াল সেই মুহূর্তের বর্ণনা দিয়ে ৩০ বছর বয়সী সঞ্জয় সাহ বলেন, ‘অন্যদের বাঁচাতে গিয়ে আমি সময়মতো বের হতে পারিনি।
৩ ঘণ্টা আগে
নেপাল-তিব্বতে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তাঁদের উদ্ধার করে নেপালের সেনাবাহিনী ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল।
৫ ঘণ্টা আগে