স্ট্রিম ডেস্ক

ইরাকের আল-কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি এ তথ্য নিশ্চিত করেছেন বলে একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ভবনের বড় অংশই আগুনে পুড়ে গেছে।
স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, আমরা এখন পর্যন্ত ৫৯টি মরদেহ শনাক্ত করেছি। তবে একটি মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা সম্ভব হয়নি। আরও মরদেহ উদ্ধারের কাজ চলছে।
আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (আইএনএ) জানিয়েছে, দুই দিনের মধ্যে প্রাথমিক তদন্তের ফলাফল প্রকাশ করা হবে।
বুধবার গভীর রাতে শপিংমলের প্রথম তলায় আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে পুরো মলে।
ফরাসি বার্তাসংস্থা এএফপি-এর প্রতিবেদক জানান, শপিংমলটি মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন করা হয়েছিল।
গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানান বলেন, আমরা শপিংমলের মালিক ও নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকাহত স্বজনদের কান্না ও আহাজারির ভিডিও ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় গভর্নর তিন দিনের শোক ঘোষণা করেছেন। নিরাপত্তা ও অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নিরাপত্তা বিধিমালা উপেক্ষা ও রক্ষণাবেক্ষণের অভাবে ইরাকে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে। গ্রীষ্মকালে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বেড়ে যায়।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে অন্তত ১০০ জন নিহত হয়েছিলেন। ২০২১ সালে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে মারা গিয়েছিলেন আরও ৬০ জন।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে