স্ট্রিম ডেস্ক

নিজেদের মধ্যে আলোচনা করেই ইরানের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেই হামলার পর ইরানও পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে গত ৯ দিন ধরে যুদ্ধ চলছে। এবার সে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তও যুক্তরাষ্ট্র নেবে এমন ইঙ্গিতই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সে সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলে নেবেন বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ করা হবে সে সিদ্ধান্ত তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে নেবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দ্য টাইম অব ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আর ইরান শুরু থেকেই বলে আসছে, দেশটি আত্মরক্ষার জন্য পাল্টা হামলা করছে।
টেলিফোনে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি এবং নেতানিয়াহু না থাকলে ইসলামিক প্রজাতন্ত্র ইসরায়েলকে ধ্বংস করে দিত।
তিনি বলেন, ইসরায়েল এবং তার আশপাশের সবকিছু ধ্বংস করে দিতে যাচ্ছিল ইরান। কিন্তু আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা এমন একটি দেশকে ধ্বংস করেছি যারা ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।
ট্রাম্প বলেন, ইরান ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করছিল। আর এখন দেখুন তাদের কী হয়েছে। এখন আমরা তাঁদের ধ্বংস হতে দেখছি। আমি না থাকলে ইসরায়েল ধ্বংস হয়ে যেত।
তিনি নেতানিয়াহুর প্রশংসা করে বলেন, আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা এমন একটি দেশকে ধ্বংস করেছি, যে দেশটি ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।
মুজতবা খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, দেখা যাক কী হয়।
এর আগে তিনি এবিসি নিউজকে বলেন, হোয়াইট হাউসের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা দীর্ঘদিন টিকবে না।
ইরান যুদ্ধ কি হামাসের নিরস্ত্রীকরণে প্রভাব ফেলবে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে পিছিয়েছে গাজা নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্র, মিসর, কাতার এবং তুরস্ককে নিয়ে গাজা মধ্যস্থতার অংশ হিসেবে হামাসকে নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার কথা ছিল।
দীর্ঘদিন ধরে হামাসকে আর্থিক সহায়তা দিয়ে আসছে ইরান। চলমান যুদ্ধে ইরান দুর্বল হয়ে পড়লে হামাসকে নিরস্ত্রীকরণে সহজ হবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, অনেক মানুষই (ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে) নিরস্ত্র হবে। কারণ এখন ইরান এমন এক অবস্থায় আছে, যা তারা আগে কখনো দেখেনি।

ট্রাম্প বলেন, ‘ভবিষ্যতে খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামো নিজেদের কবজায় নেব। আমরা দেশটির তেল ও গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ নেব, ঠিক যেমনটা ভেনেজুয়েলায় করেছি।’
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে গোলাগুলির জেরে হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, কিছু বাণিজ্যিক জাহাজ এখনো যাতায়াত করছে।
৫ ঘণ্টা আগে
তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মধ্যে গত তিন দিনে হওয়া ধারাবাহিক বৈঠক ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী, অভিষেক ব্যানার্জি ও রাহুল গান্ধীর একাধিক বৈঠককে কেন্দ্র করে দুই দলের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।
৭ ঘণ্টা আগে
জর্ডানে যুক্তরাষ্ট্রের আল-আজরাক বিমানঘাঁটির সামরিক স্থাপনা লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেখানে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে দেশটি। খবর আল জাজিরার।
৮ ঘণ্টা আগে