স্ট্রিম ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনিদের বাড়িঘর ঘিরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধকে ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
নাবলুসের কুসরা গ্রামে গত রোববার থেকে ফিলিস্তিনিদের বাড়িঘর অবরোধ করে রেখেছে অবৈধ বসতিস্থাপনকারীরা। অবরুদ্ধ বাড়িগুলোর একটির মালিক একজন মার্কিন নাগরিক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবরোধের কারণে তাঁরা খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারছেন না।
মার্কিন সরকারের প্রতিক্রিয়া নিয়ে সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি বলেন, ‘এই পরিবারের বাড়ির সঙ্গে যারা এমন আচরণ করছে, তাদের কর্মকাণ্ড অপরাধমূলক।’
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি পরিবারগুলোকে ভয় দেখানো ও হয়রানি করার উদ্দেশ্যে যারা এই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের আচরণ ঘৃণ্য।’ মার্কিন রাষ্ট্রদূত আরও লিখেন, ‘এ ধরনের গুন্ডামির কোনো অজুহাত নেই।’
হাকাবি জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েল ওই ঘটনায় হস্তক্ষেপ করেছে।
মার্কিন রাষ্ট্রদূত ইভানজেলিক্যাল খ্রিষ্টান ধর্মযাজক হাকাবির এমন মন্তব্যকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অতীতে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাও প্রত্যাখ্যান করেছেন।
১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। অঞ্চলটিতে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিতর্কিত। ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অন্যতম প্রধান ভূখণ্ড হিসেবে দাবি করে আসছেন।

.png)

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট। পরিবার ও দুই ছোট সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটাতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসের শেষ দিকে তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৫ ঘণ্টা আগে
ইউরোপের বিভিন্ন অঞ্চলসহ উত্তর গোলার্ধের বিস্তীর্ণ এলাকায় বুধবার দেখা গেছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এ মহাজাগতিক দৃশ্য দেখা যায়নি। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হওয়া গ্রহণটি প্রায় ২৬৪ মিনিট স্থায়ী হয়।
১৬ ঘণ্টা আগে
ফিলিস্তিনকে সমর্থন করা মুসলিম বিশ্বের পাশাপাশি পুরো মানবজাতির যৌথ মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (১২ আগস্ট) আঙ্কারায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
১৬ ঘণ্টা আগে
ইউক্রেনের ভেতরে পরিবারের সঙ্গে থাকা শিশুদের জীবনও স্বাভাবিক নয়। যুদ্ধের কারণে অনেক শিশুকেই মা-বাবার একজন বা দুজনকে হারানোর বেদনা নিয়ে বেড়ে উঠতে হচ্ছে।
১৭ ঘণ্টা আগে