স্ট্রিম প্রতিবেদক

রাজনৈতিক বিবেচনায় দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সুপারিশ দিতে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা এ প্রজ্ঞাপনে কমিটির গঠন, কার্যপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়েছে, যাতে মামলা প্রত্যাহারের সুপারিশ প্রক্রিয়া সুষ্ঠু ও সুনির্দিষ্টভাবে সম্পন্ন করা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পর্যায়ে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা পুলিশ সুপার এবং জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি)। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করবেন। তবে মহানগর এলাকার জন্য পুলিশ সুপারের জায়গায় মেট্রোপলিটন পুলিশের একজন ডেপুটি কমিশনার (ডিসি) এবং পিপির জায়গায় মহানগর পাবলিক প্রসিকিউটর সদস্য হবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদনের জন্য আসামি নিজে অথবা তার বাবা, মা, স্ত্রী, স্বামী, ভাই, বোন বা সন্তানদের যেকোনো একজন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে পারবেন। আবেদনের সঙ্গে মামলা-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি জমা দিতে হবে, যা সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে সত্যায়িত হতে হবে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে