স্ট্রিম প্রতিবেদক

স্বল্প আয়ের মানুষের পুষ্টি নিশ্চিত করতে ছোট প্যাকেটে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বাজারজাত করার দাবি জানিয়েছেন ভোক্তা অধিকারকর্মী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আজ রবিবার (২৮ জুন) রাজধানীতে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক সভায় এ আহ্বান জানানো হয়।
রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনো খোলা ভোজ্যতেল ব্যবহার করে। এতে তেলের ভিটামিন ‘এ’ এর কার্যকারিতা কমে যাওয়ার পাশাপাশি তা ধুলোবালি ও অন্যান্য দূষকের সংস্পর্শে এসে স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞরা বলেন, ‘১০০ থেকে ৫০০ মিলিলিটার ধারণক্ষমতার পাউচ (ছোট থলি), মিনিপ্যাক বা স্যাশে আকারে ভোজ্যতেল বাজারে আনা হলে স্বল্প আয়ের মানুষ অল্প অর্থে নিরাপদ তেল কিনতে পারবেন। একই সঙ্গে দ্রুত ব্যবহার হওয়ায় ভিটামিন নষ্ট হওয়ার আশঙ্কাও কম থাকবে।’ তবে ছোট প্যাকেট চালুর ক্ষেত্রে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও প্যাকেট লিকেজ রোধের মতো চ্যালেঞ্জগুলোর কথাও সভায় উঠে আসে। এসব সমস্যা মোকাবিলায় উন্নত প্যাকেজিং এবং রিসাইক্লিং ভিত্তিক ‘রিটার্ন অ্যান্ড সেল’ ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য এবং এ বিষয়ে ক্যাব দীর্ঘদিন ধরে কাজ করছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উপপরিচালক অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, সুস্থ থাকতে হলে খোলা তেল পরিহার করতে হবে। অতিরিক্ত তেল গ্রহণ হৃদরোগসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে (জ্যেষ্ঠ সহ-সভাপতি) এম ইকবাল হোসেন বলেন, ছোট প্যাকেটের তেলের জন্য পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক নিশ্চিত করা গেলে পরিবেশগত উদ্বেগ দূর করা সম্ভব হবে। ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসেন অভিযোগ করেন, খোলা তেল বিক্রির বিরুদ্ধে বিদ্যমান আইনটি দীর্ঘদিনেও কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি।
সভাপতির বক্তব্যে ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের স্বার্থে খোলা তেলের পরিবর্তে বোতলজাত বা নিরাপদ প্যাকেটজাত ভোজ্যতেলের ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। আলোচনা সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
৩ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
৩ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৪ ঘণ্টা আগে