
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মঙ্গলবার (৫ মে) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করে তারিকুল ইসলাম, ‘আজ আমি পদত্যাগপত্র দাখিল করেছি। আশা করি, পদত্যাগপত্রটি গৃহীত হবে এবং আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে এটি গ্রহণ করবে।’
তিনি জানান, হাইকোর্টের বিচারপতি একেএম জহিরুল হকের আদালতে দায়িত্ব পালন করছিলেন তিনি। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহ-সম্পাদক প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পদত্যাগ করেছেন।
সরকারি আইন কর্মকর্তার পদে থেকে নির্বাচন করা আইনত বৈধ হলেও নৈতিকতার জায়গা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই আইনজীবী। তিনি বলেন, যদিও আইনগতভাবে পদে থেকেও নির্বাচন করা যায়, কিন্তু আমার কাছে বিষয়টি নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক মনে হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই আমি পদত্যাগ করেছি।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৯ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
১০ ঘণ্টা আগে