
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকিউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদ উদ্দিন মুহাম্মদ আসিফ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে হোটেল সি-প্যালেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, এক ভুক্তভোগীর রামু থানায় করা অভিযোগের সূত্র অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে।
এদিকে চীনা নাগরিকদের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করলেও তাদের নাম ঠিকানা আপাতত জানাতে রাজি হয়নি প্রশাসন।
রামু থানার ওসি এ কে ফজলুল হক বলেন, চীনা নাগরিকদের অনলাইন প্রতারণার দায়ে সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান ইলাহী নূরী বলেন, শুক্রবার সন্ধ্যায় ৬ চীনা নাগরিককে আদালতে আনা হয়। তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
কক্সবাজারের একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গেল কয়েক মাস ধরে প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের কয়েকটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তাদের আটক করতে অভিযান চলমান রয়েছে।
এর আগে ২৬ আগস্ট মেরিন ড্রাইভ সড়কের ৪টি হোটেলে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক চীনা নাগরিক সটকে গেলেও হাজার খানেক মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
.png)

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২২ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে রাজধানীর জুরাইনে প্রতিবাদ সমাবেশ ও মশালমিছিল করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ‘শ্যামপুর-কদমতলীর বিক্ষুব্ধ জনতা’র ব্যানারে বিক্রমপুর প্লাজার সামনে এই প্রতিবাদ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় বোতলার চাক নষ্ট করতে দেওয়া আগুনে পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারেক মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
২ ঘণ্টা আগে