স্ট্রিম প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় আকরাম গ্যাস লাইটার কারখানায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১টা ১১ মিনিটে কারখানায় আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণকক্ষ। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভেতর থেকে একে একে পাঁচটি মরদেহ বের করে আনে কর্মীরা।
উদ্ধার মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে, তাঁরা নারী নাকি পুরুষ, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ভেতরে আরও কেউ আটকে আছেন কিনা জানতে ফায়ার সার্ভিস তল্লাশি চালাচ্ছে বলে জানান তিনি।
কারখানাটির মালিক কেরানীগঞ্জের জিনজিরা এলাকার বাসিন্দা আকরাম মিয়া। অগ্নিকাণ্ডের পর থেকে তিনি পলাতক। স্থানীয়রা জানিয়েছেন, বছর দুয়েক আগে টিনশেড ও দেয়ালে ঘেরা কারখানাটিতে একবার আগুন লেগেছিল। এরপর প্রশাসন এটি বন্ধ করে দেয়। কিন্তু মাসখানেক পর তারা আবার কারখানা চালু করে। কারখানার ভেতরে আটটি গুদামে গ্যাস লাইট তৈরির কাঁচামাল রাখা ছিল বলে জানা গেছে।
আগুন লাগার খবরে সেখানে অনেকে ভিড় করছেন। স্থানীয়রা বলছেন, কারখানাটিতে ৩৫-৪০ জন কাজ করতেন। তবে অগ্নিকাণ্ডের পর ঠিক কতজন নিখোঁজ, তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়ক এলাকার কারখানার সামনে আহাজারী করছিলেন কুলসুম বেগম। তিনি জানান, ছেলে নাঈম ইসলামের (১৮) কোনো খোঁজ পাচ্ছেন না তিনি।
কুলসুম বেগম বলেন, তিন মাস আগে ছেলে এ কারখানায় কাজে ঢোকে। সকাল ৮টার দিকে কাজের জন্য বাসা থেকে বের হয়। আগুন লাগার পর থেকে খোঁজ পাচ্ছি না। আমি আমার ছেলেকে ফেরত চাই।
মেয়ে মনিরা খাতুনের সন্ধান না পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন কাওসার সরদার। জ্ঞান ফিরলে তিনি বলেন, বছরখানেক হলো কারখানায় মেয়ে কাজ করছে। লোকমুখে আগুন লাগার কথা জানতে পেরে ছুটে এসেছি। কিন্তু মনিরার কোনো খোঁজ পাচ্ছি না।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিখোঁজ শ্রমিকদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। উদ্ধার পাঁচ লাশ ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে