স্ট্রিম সংবাদদাতা

বিদেশি পর্যটকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে থাকা বিধিনিষেধ প্রত্যাহারের তাগিদ দিয়েছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেন, বিদেশিদের এখানে আসার বিধিনিষেধগুলো পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা দরকার।
রোববার (১৯ জুলাই) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ‘সাংস্কৃতিকভাবে সংবেদনশীল, পরিবেশ ও নারীবান্ধব পর্যটন’ বিষয়ক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
দীপেন দেওয়ান বলেন, ‘আমি পর্যটনমন্ত্রীকে নিয়ে আসব, তিনি এসে সব দেখবেন। সংকটের সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আমরা স্থানীয় উদ্যোক্তাদের স্বার্থে কাজ করব। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এখানকার ঝরনা, জীববৈচিত্র্য ও সংস্কৃতিকে পর্যটকদেরও সম্মান করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের বিষয়ে অত্যন্ত আন্তরিক।’
উইমেন রিসোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী ও টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায়। বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি অঞ্চলের পুলিশ সুপার মো. খাইরুল আলম এবং জাতীয় মানবাধিকার কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের নারীবিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য শিক্ষাবিদ নিরূপা দেওয়ান।
বিশেষ অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি অঞ্চলের পুলিশ সুপার মো. খাইরুল আলম সাজেকে ট্যুরিস্ট পুলিশের ফাঁড়ি তৈরির উদ্যোগ নেওয়ার জন্য সংসদ সদস্য দীপেন দেওয়ানের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পর্যটনে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি পর্যটনের কারণে অনেক সময় স্থানীয় অধিবাসীরা কিছু সংকটে পড়েন। বিশেষত স্থানীয় সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নারীবান্ধব পর্যটনশিল্প গড়ে না ওঠায় আমাদের নারী ও শিশুদের বিভিন্ন সময়ে অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়। পর্যটকদের স্থানীয় জনগোষ্ঠীর নীতি, মূল্যবোধ, বিশ্বাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
তারুম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতা ও উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক আয়োজিত সভায় ধারণাপত্র পাঠ করেন সদস্য লিপিকা ত্রিপুরা। মুক্ত আলোচনায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলার ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, নারী কার্বারি শান্তনা খীসা, রাঙামাটি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দেওয়ান, রাইন্যা টুগুন ইকো রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ললিত সি. চাকমা, রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, উন্নয়নকর্মী জেমি তঞ্চঙ্গ্যা, জেলা মহিলাদলের সভাপতি নূর জাহান পারুল এবং ট্যুর গাইড রবিউল ইসলামসহ অনেকে।

.png)

রাষ্ট্রীয় কর্মঘণ্টা এবং জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। সোমবার (২০ জুলাই) বিসিএস প্রশাসন একাডেমিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি।
৮ মিনিট আগে
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। আগামী এক বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে
বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনার হারে সাতক্ষীরায় হাফিজুর রহমান ওরফে লাল্টু হোসেন (৩৫) নামে এক সমর্থক হৃদ্রোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সকাল ৬টার দিকে সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের রূপগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত আটতলা ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে