
ইন্দোনেশিয়ায় স্কুলে সরকারের বিনা মূল্যের খাবার খেয়ে তিন দিনে ১,৭০০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্য জাভার একটি স্কুলের অধ্যক্ষ এ তথ্য জানিয়েছেন।
গতকাল মধ্য জাভার লাসেমের একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বিনা মূল্যের খাবার খাওয়ার পর ৭৫২ জন শিক্ষার্থী ও ২৫ জন শিক্ষক ডায়রিয়ায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ জুহারতুতিক বলেন, শিক্ষার্থীদের মুরগি দেওয়া হয়েছিল। ভোর ৩টায় এসব খাবার রান্না করা হয়। পরে দুপুরের দিকে শিক্ষার্থীদের দেওয়া হয়। আক্রান্ত বেশির ভাগ শিক্ষার্থী ও শিক্ষককে পরে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার পূর্ব জাভার সিদোয়ারজোতে ৬৬৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রান্নাঘরটি বুধবার বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার পূর্ব জাভার নগানজুক শহরে আরও ৪৯ জন এবং পশ্চিম সুমাত্রার আগাম অঞ্চলে ২৩৭ জন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হন। স্বাস্থ্য বিভাগের তথ্যের বরাতে সংসদ সদস্য চার্লস হনোরিস এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং এটি পুরো ব্যবস্থার ব্যর্থতা। গত ১ সেপ্টেম্বর পর্যন্ত বিনা মূল্যের খাবার কর্মসূচির খাদ্যে বিষক্রিয়ায় প্রায় ৫০ হাজার আক্রান্ত হয়েছেন।
শিশুদের পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো গত বছর এই বিনামূল্যে খাবার কর্মসূচি চালু করেন। এটি বাস্তবায়নে সরকারের ১২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।
তবে শুরু থেকে নানা সমস্যায় পড়েছে কর্মসূচিটি। দুর্নীতির অভিযোগ, নেতৃত্বে পরিবর্তন এবং খাবার খেয়ে ব্যাপক মানুষ অসুস্থ হওয়ার ঘটনায় কর্মসূচিটি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। খাবার ঠিকভাবে সংরক্ষণ না করা এবং রান্না করা খাবার দেরিতে পৌঁছানোয় প্রায়ই খাদ্যে বিষক্রিয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়।
কর্মসূচিটির তদারককারী জাতীয় পুষ্টি সংস্থার প্রধান সুদারিয়োনো সংসদীয় শুনানিতে বলেছেন, খাদ্যে বিষক্রিয়ার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা হবে।
জুলাইয়ে সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের এক জরিপে দেখা যায়, ইন্দোনেশিয়ার মাত্র এক-তৃতীয়াংশ মানুষ এই কর্মসূচি নিয়ে সন্তুষ্ট। জরিপে খাদ্যে বিষক্রিয়ার ঘটনাকে অসন্তুষ্টির অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।
সূত্র: রয়টার্স
.png)

তিন বছরেরও কম সময়ে রেকর্ড ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কার্যালয় এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইউএনএইচসিআর জানায়, সাম্প্রতিক ইতিহাসে এত বড় পরিসরে শরণার্থীদের নিজ দেশে ফিরে যাও
২ ঘণ্টা আগে
ক্রিমিয়ায় রাশিয়ার দখল করা সম্পদের ক্ষতিপূরণ আদায়ে রাশিয়ার একটি জাহাজ জব্দ করেছে নরওয়ে। বুধবার (৩ সেপ্টেম্বর) আর্কটিক অঞ্চলের স্ভালবার্ড দ্বীপপুঞ্জের কাছে ‘প্রফেসর মলচানভ’ নামের জাহাজটি জব্দ করা হয়। ইউক্রেনের জ্বালানি কোম্পানি নাফটোগাজের ক্ষতিপূরণ দাবির ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
বার্লিনে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র বন্ধের সিদ্ধান্তের পাল্টা রাশিয়ায় গ্যেটে-ইনস্টিটিউটের তিনটি শাখা বন্ধ করার ঘোষণা দিয়েছে মস্কো। জার্মান ভাষা ও সংস্কৃতি প্রচারের এই প্রতিষ্ঠানের শাখাগুলো মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবুর্গে অবস্থিত।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধে নতুন করে তীব্রতা বেড়েছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ মার্কিন হামলায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। তাঁদের মধ্যে একটি বিয়ের অনুষ্ঠানে নিহত হয়েছেন চারজন। খবর রয়টার্স
৮ ঘণ্টা আগে