
জাতীয় সংসদে দেশের সব বিভাগে পৃথক নারী বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবসহ ৫টি প্রস্তাব উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আনা প্রস্তাবগুলোর ওপর আলোচনা হয়। আজ উত্থাপিত ১টি ও আগের অধিবেশনের ২টিসহ মোট ৩টি প্রস্তাব কণ্ঠভোটে প্রত্যাহার হয়।
ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান প্রস্তাব উত্থাপন করে বলেন, ‘ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি ইপিজেড স্থাপন করা হোক।’
তাঁর এই প্রস্তাবের ওপর ১০ সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দেন। মূল প্রস্তাব ও সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রস্তাবটি যৌক্তিক। দেশে প্রায় ১০০টির মতো ইপিজেড প্রস্তাবিত থাকলেও বেশিরভাগ বাস্তবায়ন হয়নি। ইপিজেড স্থাপন জরুরি হলেও বিস্তারিত সমীক্ষা প্রয়োজন। যেহেতু এই মুহূর্তে বিস্তারিত তথ্য নেই, তাই প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ করছি। পরে এটি পরীক্ষা-নিরীক্ষা হবে।’
মন্ত্রীর অনুরোধে কামরুল হাসান প্রস্তাব প্রত্যাহার করেন এবং পরে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
এর আগে গত অধিবেশনে উত্থাপিত দুটি প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হয়। নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নরসিংদীর আরশিনগর রেলস্টেশন থেকে সিরাজনগর রেলগেট পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে রাস্তাঘাট নির্মাণের প্রস্তাব দেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, প্রস্তাবিত রাস্তার কাজ ইতিমধ্যে চলমান। মন্ত্রীর অনুরোধে আশরাফ উদ্দিন প্রস্তাব প্রত্যাহার করেন।
অপরদিকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল খালেক সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রস্তাবটি ইতিমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। শিক্ষামন্ত্রীর অনুরোধে আব্দুল খালেকও তাঁর প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।
উত্থাপিত অন্য প্রস্তাবগুলোর মধ্যে সংরক্ষিত নারী সদস্য সানজিদা ইসলাম রাজধানী ঢাকার জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার নীলফামারী জেলার এমপিওবিহীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রস্তাব করেন। এ ছাড়া নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চলের ৬টি ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা নির্মাণের প্রস্তাব করেন।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, উত্থাপিত বাকি ৪টি প্রস্তাব নিয়ে পরে আলোচনা হবে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে