স্ট্রিম প্রতিবেদক

দিল্লিতে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ করে দেওয়ার বিষয়টি ভারতীয় নীতি-নির্ধারকদের পরিকল্পিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতক একজন আসামি। তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডসহ হত্যা ও দুর্নীতির বিভিন্ন মামলার বিচার চলছে। ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকার চিঠি দিলেও ভারত এ বিষয়ে কোনো জবাব দেয়নি।
তিনি বলেন, একজন পলাতক আসামিকে তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা মনে করি, আমাদের পারস্পরিক বিশ্বাস ও সম্মানকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও এটি এক ধরনের হস্তক্ষেপ।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার বিষয়টি ভারত সরকারকে অবহিত করলেও তা আমলে নেওয়া হয়নি। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার দিন ৫ আগস্টকে কেন্দ্র করে দিল্লিতে তাঁর বক্তব্যের আয়োজন করা হয়েছে, যা ভারতীয় নীতি-নির্ধারকদের পরিকল্পিত পদক্ষেপ।
রিজভী বলেন, যেদিন গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটে, যেদিন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন সফল হয়, ঠিক সেই দিনেই তাঁকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ওই আন্দোলনে নিহতদের প্রতিও অসম্মান।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৩ ঘণ্টা আগে