মব সহিংসতা আগের তুলনায় কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ বেড়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এক্ষেত্রে পরিবার ও সমাজ—উভয়ের সচেতনতা জরুরি।’ মব সহিংসতা নিয়ে তিনি বলেন, ‘মব সহিংসতা আগের তুলনায় কমেছে এবং ধীরে ধীরে আরও কমে যাবে। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না।’
সরকারকে সবসময় সতর্ক থাকতে হয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে, তবে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই।
উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট নিয়ে আতঙ্কের কিছু নেই। আল্লাহর রহমতে এবং সকলের সহযোগিতায় সব অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতাও নেওয়া হয়েছে। সরকারকে সব সময়ই সতর্ক থাকতে হয়। এজন্য নানা সভা আয়োজন করা হয় এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়।’
বিশেষ অভিযান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই অভিযান দেশব্যাপী চলছে এবং তা নির্বাচনের আগপর্যন্ত চলবে। ইতোমধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেগুলো উদ্ধার হয়নি, সেগুলোর ব্যাপারেও সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে