
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীকে (১২) বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে তাঁকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব জানান, ভুক্তভোগীর পরিবারের মামলায় আব্দুল আহাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্যপরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতাল পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) রাত ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে বলাৎকার করেন অধ্যক্ষ। পরদিন রোববার দুপুরে মাদ্রাসা থেকে পালিয়ে সে বাড়িতে গিয়ে মাকে সব বলে দেয়। পরে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে আব্দুল আহাদকে ধরে পুলিশ খবর দেন।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে