স্ট্রিম প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের আমলেও দায়িত্বপ্রাপ্তরা তাঁদের নিজ নিজ এলাকায় ফান্ড (তহবিল) নিয়ে চলে গেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আখতার হোসেনের এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
সংসদ সদস্য আখতার হোসেন সম্পূরক প্রশ্নে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে একটি অ্যাম্বুলেন্স বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার মতো রাস্তা নেই। বর্ষাকালে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয় এবং শীতকালে রাস্তায় প্রচণ্ড ধুলাবালি থাকে। এমন কিছু চরাঞ্চল আছে, যেখান থেকে বাজারে পণ্য পৌঁছে দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার।”
তিনি আরও বলেন, “আমার আসনের দুই উপজেলার মধ্যে কাউনিয়ায় ৫৩৫ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ১৯৮ কিলোমিটার এবং পীরগাছা উপজেলায় ৮৪২ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ২৯১ কিলোমিটার রাস্তা পাকা রয়েছে। সরকার স্থানীয় পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে কি না এবং মানুষের বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স চলাচলের সুবিধার্থে রাস্তা পাকাকরণের মেগা প্রকল্প গ্রহণ করা হবে কি না?”
উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মাননীয় সংসদ সদস্য গ্রামবাংলার প্রায় সব জনপ্রতিনিধির মনের কথাটিই বলেছেন। এটি আমাদের দুর্ভাগ্য যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে, মেগা প্রজেক্ট বা অন্যান্য প্রজেক্টের নামে চরম দুর্নীতি করা হয়েছে। আমরা মাত্র এক মাস হলো সরকারে এসেছি এবং সেই দুর্নীতির ফল এখন আমরা উপলব্ধি করছি।”
এ সময় তিনি আরও বলেন, “দুর্ভাগ্যক্রমে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে চলে গেছেন। কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চলের এই এলাকাগুলোতে রাস্তাঘাটগুলো একেবারেই অবহেলিত থেকে গেছে।”
স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব পালনরত ডেপুটি স্পিকার কায়সার কামালের মাধ্যমে প্রশ্নকারী সদস্যকে আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, “আমি কথা দিচ্ছি যে আগামী দিনগুলোতে আমরা এই ধরনের কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। গ্রামাঞ্চলের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা কাজ করব, ইনশাআল্লাহ।”

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে