স্ট্রিম প্রতিবেদক
হবিগঞ্জে ১৪৪ ধারা জারির মধ্যে দলীয় নেতাকর্মীদের খোঁজ নেওয়া ও হামলার ঘটনায় মামলা করতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে সড়কে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার আগে হবিগঞ্জের কামাইছড়া এলাকায় তাদের গাড়িবহর আটকে দিলে নেতারা সড়কে বসে পড়েন। এ সময় বৃষ্টি শুরু হলেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেন, ‘কামাইছড়া এলাকায় সড়কে ট্রাক আড়াআড়িভাবে রেখে দলের নেতাদের পথরোধ করা হয়েছে। হবিগঞ্জে যাওয়ার পথে একাধিকবার পুলিশ তাদের বাধা দিয়েছে। বৃষ্টি শুরু হলেও নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা সড়কেই অবস্থান করছেন।’
সড়কে অবস্থানকালে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছি কোনো ধরনের সভা-সমাবেশ করব না। গতকাল যারা আহত হয়েছেন তাদের দেখতে যাব এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব। এটা আমাদের অধিকার। কিন্তু পুলিশ আমাদের সেটাও করতে দিচ্ছে না।’
এর আগে আজ বিকেল ৫টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা উত্তেজনা ও বাগ্বিতণ্ডার পর পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর। পরে হবিগঞ্জের কামাইছড়া এলাকায় আবারও তাদের আটকে দেয় পুলিশ।

প্রায় ১০টি মাইক্রোবাসের বহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা মিতু, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।
এদিকে আজ বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুই পক্ষের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার সময় এনসিপির নেতাদের বহনকারী গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতির একপর্যায়ে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী হামলা থেকে রক্ষা পেতে শহরের সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মৌলভীবাজারে নিয়ে যায়।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘হবিগঞ্জ পৌর শহরে ১৪৪ ধারা জারি থাকায় এবং এনসিপির নেতারা সেখানে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এমন আশঙ্কায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জে যেতে বাধা দেওয়া হয়েছে।’

.png)

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি সুপারশপে গত সোমবার বাংলাদেশে সময় রাত ৩টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অন্তত ৬ বাংলাদেশি নিহত হন। তাঁদের মধ্যে ৫ জনেরই বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলায়। ফাহিমসহ ৩ জন আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামে বাসিন্দা। একজনের বাড়ি মুন্সিগঞ্জে জেলায়।
১৪ মিনিট আগে
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২৯ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একাডেমিক কাউন্সিলের সভাকে ঘিরে ১৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। আজ বুধবার (২৯ জুলাই) পুরোনো প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৪৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
১ ঘণ্টা আগে