স্ট্রিম প্রতিবেদক

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিজের বাসভবন থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা দিতে গিয়ে লতিফ সিদ্দিকী জানান, এই মামলায় তিনি আত্মসমর্পণ করবেন। হাজিরা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহের রবি বা সোমবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।

.png)

ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় জাতীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি জোরদার করছে সরকার। এই লক্ষ্যে জাতীয় টাস্কফোর্স গঠন, ঢাকা ও আশপাশের এলাকায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি সুপারশপে গত সোমবার বাংলাদেশে সময় রাত ৩টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অন্তত ৬ বাংলাদেশি নিহত হন। তাঁদের মধ্যে ৫ জনেরই বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলায়। ফাহিমসহ ৩ জন আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামে বাসিন্দা। একজনের বাড়ি মুন্সিগঞ্জে জেলায়।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একাডেমিক কাউন্সিলের সভাকে ঘিরে ১৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। আজ বুধবার (২৯ জুলাই) পুরোনো প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগেহবিগঞ্জে ১৪৪ ধারা জারির মধ্যে দলীয় নেতাকর্মীদের খোঁজ নেওয়া ও হামলার ঘটনায় মামলা করতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে সড়কে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা।
২ ঘণ্টা আগে