স্ট্রিম প্রতিবেদক

দেশে বিজ্ঞানচর্চা ও গবেষণাকে উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরে ২৪ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে এমপি এম এ হান্নানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশে বিজ্ঞানচর্চা, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক, গবেষক ও তরুণ বিজ্ঞানীদের এই অনুদান দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গবেষকরাও এই অনুদান পাবেন।
প্রযুক্তিমন্ত্রী জানান, তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রকল্পের উন্নয়নে মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিজ্ঞানমনস্ক জাতি গঠনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্টডক্টোরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের ফেলোশিপ দেওয়া হচ্ছে।
বিগত অর্থবছরের অনুদানের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচির আওতায় ৪ হাজার ২৮২ গবেষককে ২৫ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ২০০ টাকা অনুদান দেওয়া হয়েছে।
ফকির মাহবুব আনাম জানান, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বিজ্ঞানবিষয়ক গবেষণার মানোন্নয়নে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) প্রকল্পেও সরকারি অনুদান দেওয়া হচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৩৫৮ জন বিজ্ঞানী ও গবেষককে মোট ৩ কোটি ৯৭ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
২৭ মিনিট আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে