স্ট্রিম ডেস্ক

দিনব্যাপী সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২ মে) সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান। এরপর বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করতে যান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তারেক রহমানের প্রথম সিলেট সফর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন এলাকার বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে নেওয়া সাড়ে ৪ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দেবেন। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রথম এই খাল উদ্বোধন করেছিলেন।
বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ১২-১৪ বছরের শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিকাল ৫টায় সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে দলীয় সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার ফ্লাইটে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
তার আগমনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন সড়কে পানি জমেছে।
১৪ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের পাশে ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
কলকারখানার রাসায়নিকে ঢাকার বালু নদীর পানি দূষিত হচ্ছে। এর প্রভাবে নদীর মাছেও মিলছে সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, তামা, আর্সেনিক, নিকেলের মতো ভারী ধাতু। আর এই মাছ খাওয়ার ফলে মানুষের শরীরে ক্যানসারসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে।
৪৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন সপ্তম ছায়ামঞ্চ প্রাঙ্গণে হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। খেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত দল দুটির ব্যতিক্রমী নামের পাশাপাশি পুরস্কার দেওয়া হয়েছে তরমুজ ও আনারস।
২ ঘণ্টা আগে