স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শামিকুল ইসলাম সরকার লিপন (৫৭) মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ দুপুরে গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারের জেলার আতিকুর রহমান এ সব তথ্য জানান।
শামিকুল ইসলাম লিপন জেলার পলাশবাড়ী পৌরসভার বৈরি হরিণমারী গ্রামের আব্দুল জোব্বার সরকারে ছেলে। তিনি ওই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর পুরো পরিবার রাজধানীতে থাকে। দুপুর তিনটার দিকে পাওয়া তথ্য অনুযায়ী পরিবারের কেউ রমেক হাসপাতালে আসেননি।
এর আগে ২০২৪ সালের ৮ ডিসেম্বর রাজধানী ঢাকা থেকে লিপনকে প্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠান আদালত। কারাগারে থাকা অবস্থায় তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, শনিবার রাত ১১টার দিকে কয়েদি আওয়ামী লীগ নেতা লিপন বুকের ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মারা যান তিনি।

.png)

দুনিয়াজুড়ে পর্যটকদের কাছে রোমাঞ্চকর ওয়াটার স্পোর্টস হিসেবে পরিচিত প্যারাসেইলিং। তবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া দুর্বল তদারকি ও নিয়মভঙ্গের কারণে এটি পর্যটকদের কাছে ধীরে ধীরে 'মরণফাঁদে' পরিণত হচ্ছে।
১৫ মিনিট আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ১০ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সহজ করার লক্ষ্যে চার সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
২ ঘণ্টা আগে
নতুন করবর্ষের শুরুতেই আয়কর রিটার্ন দাখিল উৎসাহিত করতে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ প্রণোদনা বা ছাড়ের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৩ ঘণ্টা আগে