স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলায় ডিএনএ পরীক্ষাসহ সব আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। রোববারের (২৪ মে) মধ্যে আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হতে পারে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২৩ মে) বিকেলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করে স্ট্রিমকে বলেন, ‘মামলার তদন্তের কাজ প্রায় শেষ। মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষার সব প্রতিবেদন আমাদের হাতে এসেছে। তদন্তকারী কর্মকর্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তের কাজ চূড়ান্ত করেছেন।’
এর আগে গত বুধবার (২০ মে) এই মামলার প্রধান আসামি সোহেল রানা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ডের পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জবানবন্দিতে সোহেল আদালতকে জানান, ঘটনার আগে সে ইয়াবা সেবন করেছিল এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে তাদের পূর্ব কোনো শত্রুতা ছিল না।
এ ঘটনায় গত ২০ মে ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। ওই দিন দুপুরে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার এবং তার স্ত্রী স্বপ্নাকে কারাগারে আটক রাখার জন্য আদালতে পৃথক দুটি আবেদন করেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে