স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজ ওড়ার ২১ মিনিটের মাথায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ঊড়োজাহাজের ইঞ্জিনে সমস্যা বুঝতে পেরে পাইলট এ সিদ্ধান্ত নেন।
আজ শুক্রবার সকাল ৮টা ৩৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৪ সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে। আকাশে ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় পৌঁছালে উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যার কথা জানিয়ে পাইলট অবতরণের সিদ্ধান্ত নেন। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ মডেলের।
পরে সকাল ৮টা ৫৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের বেএ ১৪ নম্বরে উড়োজাহাজটিকে পার্ক করানো হয়। এতে মোট ১৫৪ যাত্রী এবং ৭ ক্রু সদস্য ছিলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন। কারিগরি যাচাই-বাছাই শেষে উড়োজাহাজটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য একটি উড়োজাহাজে যাত্রীদের সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে