স্ট্রিম প্রতিবেদক

বন্যায় কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) সংসদে পটুয়াখালী-২ আসনের এমপি মো. শফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগ বা প্রশাসনিক ত্রুটির কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশ নিতে না পারে, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনেও এ ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ভবিষ্যতেও প্রয়োজনে এই সুযোগ রাখা হবে।
শিক্ষামন্ত্রী জানান, দেশের সকল এইচএসসি পরীক্ষা কেন্দ্র শিক্ষা মন্ত্রণালয়ের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। কোনো কেন্দ্রে বন্যার পানি প্রবেশ করলে শিক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে কেন্দ্র অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কোনো শিক্ষার্থী যাতে পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার আন্তরিক ও দৃঢ়প্রতিজ্ঞ।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখার আহ্বান জানিয়ে এহছানুল হক মিলন বলেন, ‘এই শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। কোনো অবস্থাতেই তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না এবং করবও না।’

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
২৭ মিনিট আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে