স্ট্রিম প্রতিবেদক

দেশে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলীতে পাইকারি চালের বাজার ও নয়াবাজারে খুচরা বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির কোনো লক্ষণ নেই। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ রয়েছে।
এ সময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সংবাদপত্রে চালের বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির ‘সত্যতা যাচাই’ করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা দোকান ঘুরে চালের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখতে পাননি তিনি।
তিনি বলেন, ঈদের পর কয়েক ধরনের চালের দাম কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে এটিকে বড় ধরনের মূল্যবৃদ্ধি হিসেবে দেখার সুযোগ নেই। কিছু মিলমালিক বস্তাপ্রতি ১০০ টাকা দাম বাড়ানোর উদ্যোগ নিলেও বাজারে তা কার্যকর হয়নি এবং পরে দাম কমে এসেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিভিন্ন মানের চালের ক্ষেত্রে কেজিতে দুই থেকে চার টাকার মূল্য পার্থক্য স্বাভাবিক। নতুন ও পুরোনো চালের দামেও কিছুটা পার্থক্য থাকে। এক থেকে দুই টাকার ওঠানামা বাজারের স্বাভাবিক প্রবণতা।
ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহের বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি ভালো রয়েছে। বাজার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন হলে সরকার তাৎক্ষণিকভাবে বাজারে হস্তক্ষেপ করতে পারবে।
খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, দেশে চালের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারের হাতে বর্তমানে প্রায় ২০ লাখ টন খাদ্যশস্যের মজুদ রয়েছে। যা নির্ধারিত আপৎকালীন মজুদের চেয়ে অনেক বেশি। ফলে চালের বাজার নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

.png)

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
১ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে গ্যাসভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং চালু থাকা কেন্দ্রগুলোও চলছে আংশিক সক্ষমতায়।
১ ঘণ্টা আগে
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
২ ঘণ্টা আগে