স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের বিচার এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে প্রক্টর এ কে এম রাশিদুলের পদত্যাগের দাবি উঠেছে। বৃহস্পতিবার প্রক্টরের বিরুদ্ধে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী।
তার কার্যালয়ের দরজায় ‘গেট আউট’ এবং কার্যালয়ে ঢোকার পথে ‘ব্যর্থ’ ও ‘অক্ষম’ লিখে প্রতিবাদ কর্মসূচি চালিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ইতিহাস বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘আমরা গত কয়েক মাস ধরে ক্যাম্পাসে একের পর এক অঘটন, এমনকি ধর্ষণ ও হত্যার মতো ঘটনা দেখেছি। কিন্তু প্রক্টর সাহেব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। গতকালকের ধর্ষণচেষ্টার ঘটনার পরও তিনি দায়িত্ব এড়ানোর মতো বক্তব্য দিয়েছেন। আমরা তাই মনে করি এই প্রক্টরের আর এই পদে থাকার কোনো যোগ্যতা নেই।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী), জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, ‘আমরা জানি যে এই প্রক্টর দায়িগ্রহণের পর এই প্রক্টর অফিসে হাজারো নিপীড়নের ঘটনার অভিযোগ জমা পড়ছে, কিন্তু কোনো অভিযোগই আসলে বিচার সম্পন্ন হয় নাই। এবং সম্পূর্ণভাবে এই প্রক্টরের অফিস আসলে ব্যর্থ।’
তিনি আরও বলেন, এই প্রক্টর যখন দায়িত্ব গ্রহণ করে, এরপরেই দুইটা লাশ পড়ছে ক্যাম্পাসে। এছাড়া অনেকগুলো নিপীড়নের অভিযোগ এসেছে কিন্তু একটারও সমাধান হয়নি, একটারও বিচার তিনি করতে পারেননি।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে বিক্ষোভ মিছিল ও আন্দোলন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত আড়াইটার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। দুই ঘণ্টা আলোচনার পর রাত চারটার দিকে অপরাধীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন এবং এমন করতে ব্যর্থ হলে ব্যর্থতার দায় স্বীকারপূর্বক প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে