স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।
আজ রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালকেরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দু্ই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
মহাখালী জোনের এসি দেলোয়ার বলেন, সিএনজি চালকেরা কিছুদিন আগেও আন্দোলন করেছিলেন। আজও সকাল থেকে আন্দোলন শুরু করে। তাদের অবরোধের কারণে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তা থেকে তাদের সরিয়ে দিতে বল প্রয়োগ করে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক গুলশান বিভাগের সার্জেন্ট আনিসুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর বাইরের সিএনজিচালিত অটোরিকশাচালকেরা রাজধানীতে চলাচলের দাবিতে মূল সড়কে অবস্থান নিয়েছেন। এর ফলে উত্তরা-মহাখালী রুটের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
এই পরিস্থিতিতে যান চলাচলের জন্য বিকল্প রুটের নির্দেশনা দিয়েছে ট্রাফিক বিভাগ। ইনকামিং গাড়িগুলোকে কাকলী হয়ে গুলশান-২ থেকে গুলশান-১-আমতলী অথবা গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে আউটগোয়িং গাড়িগুলোকে বিপরীত পথে ডাইভারশন দেওয়া হচ্ছে।
এছাড়া আউটগোয়িংয়ের ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। উত্তরা থেকে তেজগাঁও বা হাতিরঝিল এলাকায় যাতায়াতের ক্ষেত্রেও এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে বলা হয়েছে।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে