স্ট্রিম সংবাদদাতা

জামালপুরে ২০২৫ সালের সিলেবাসে করা প্রশ্নপত্রে এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়েছেন ১০০ শিক্ষার্থী। শনিবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
২০২৬ সালের সিলেবাসে পরীক্ষায় অংশ নিতে আসা নিয়মিত পরীক্ষার্থী সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষা শেষ হওয়ার পর তাদের প্রশ্নপত্রের ওপরে ‘২০২৫ সালের সিলেবাস অনুযায়ী’ লেখা দেখতে পান।
পরীক্ষার্থী তিলা জামালি বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে, তারা সমাধানের আশ্বাস দেন। আমি দুই বছর ধরে এই তিন ঘণ্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। তাদের একটি ভুলের কারণে আমার এ-প্লাস নষ্ট হবে না— এর নিশ্চয়তা কে দেবে?’
আরেক পরীক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘সারা দেশের পরীক্ষার্থীরা একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, অথচ আমরা ১০০ জন অন্য প্রশ্নপত্রে দিলাম। এখন পরীক্ষা কেমন হয়েছে, সেটি বড় বিষয় নয়? আমরা পাস করব কি না, কিংবা পাস করলেও জিপিএ ৫ পাব কি না, এ নিয়ে দুশ্চিন্তায় আছি।’
ভুল প্রশ্নপত্র বিতরণ সম্পর্কে আশেক মাহমুদ কলেজ কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে প্রশ্নপত্র ২০টি করে একটি বান্ডেলে আসে। ৪২০২ নম্বর কক্ষের জন্য পাঁচটি বান্ডেল খোলা হয়েছিল। প্রতিটি বান্ডেলের গায়ে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল। কিন্তু ভেতরে প্রশ্নপত্র ছিল ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী।
এদিকে পরীক্ষা শুরুর আগে বান্ডেলের ভেতরের প্রশ্নপত্র যাচাই করার সুযোগ নেই। তাই দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেগুলো পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ত্রুটির বিষয়টি জানা যায়। এই প্রশ্নপত্র অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ছিল।
আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর শওকত আলম মীর বলেন, ‘ঘটনা জানার পরই শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বোর্ড থেকে ওই ১০০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে বলা হয়েছে। তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে বলে বোর্ড জানিয়েছে।’
সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। এছাড়া কেন্দ্রটিতে সব মিলিয়ে ৯ শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

.png)

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (৩০) নামে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরকে অব্যাহতি দিয়েছে দল। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানা গেছে। দুই
২০ মিনিট আগে
নারীদের নিরাপদ যাতায়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কর্মজীবী নারীরা। তাদের দাবির প্রেক্ষিতে এই সেবার পরিধি বা রুট বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে। রাজধানীসহ দেশের দুটি জেলায় নতুন এ বিশেষ সার্ভিস চালু করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দীর্ঘদিন ধরে জমে থাকা এই সংকট থেকে উত্তরণে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদি হাসান। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানা থেকে মাহদিসহ আটক ৩ জনকে ছেড়ে দেয় পুলিশ। মুক্তি পাওয়া অন্য দুজন হলেন বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাজু আহমেদ।
১ ঘণ্টা আগে